ইবিতে ট্যুরিজম বিভাগের প্রবীণ বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান

Spread the love

ইবিতে ট্যুরিজম বিভাগের প্রবীণ বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের তৃতীয় ব্যাচের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বিভাগের স্নাতক ২০১৯-২০ ও স্নাতকোত্তর ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় দেয়া হয়েছে। রবিবার (৩ মে) ব্যবসায় প্রশাসন অনুষদের ৬১৪ নং কক্ষে এ আয়োজন করে বিভাগটি।

অনুষ্ঠানে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুস শাহীদ মিয়া, ট্যুরিজম বিভাগের চেয়ারম্যান মো: শরিফুল ইসলাম সহ একই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদায়ী এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের লাইফটা ছিল ফুল প্যাকেজ অফ ট্যুর। শুরুতে এক্সাইটমেন্ট, মাঝে ছিল স্ট্রাগেল এন্ড এট লাস্ট শুধু পাস করার চিন্তা। এখানে পড়তে এসে ভেবেছিলাম হয়তো এক বড় বড় হোটেল ম্যানেজ করবো, কোচিং শিখবো, ফরেন ট্যুর করবো। কিন্তু অ্যাসাইনমেন্ট ম্যানেজ করতে লাইফ ম্যানেজ করা শিখে গেছি। গ্রুপ স্টাডি করতে গিয়ে গ্রুপ গসিপ এক্সপার্ট হয়ে গেছি।’

বিভাগের চেয়ারম্যান মো: শরিফুল ইসলাম বলেন, এই বিভাগের শিক্ষার্থীদের নিয়ে আমি অনেক স্বপ্ন দেখি। তারা আমাদের চেয়ে আরও ভালো অবস্থানে যাবে। তারা দেশের জন্য গৌরব বয়ে আনবে এই আমার প্রত্যাশা।

ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুস শাহীদ মিয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনারা এখান থেকে বিভিন্ন জায়গায় যাবেন নির্দিষ্ট এলাকার নেতা হবেন, উদ্যোক্তা হবেন, বস হতে পারেন, অধস্তনও হতে পারনে যাই হোক না কেন আপনার দায়িত্ব সমাজের প্রতি, আপনার কর্মজীবনের প্রতি, পরিবারের প্রতি, দেশের প্রতি। দেশ, বিশ্ববিদ্যালয় আমাকে কী দেবে, তা ভেবো না। বরং ভাবো তুমি তোমার বিশ্ববিদ্যালয়, দেশ বা সমাজকে কী দিতে চাও। আর এভাবেই তুমি একজন মহৎ মানুষ হয়ে উঠবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *