নজরুল বিশ্ববিদ্যালয়ে সৌন্দর্যবর্ধণকারী ও ফলজ বৃক্ষরোপণ করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন

Spread the love

নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পস সবুজায়ন প্রকল্পের অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন। ০৩ নভেম্বর ২০২৬ তারিখ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিষ্ঠিত কবি নজরুল ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে রাবার, লিচু ও কামরাঙ্গা গাছের চারা রোপণ করে তিনি এই বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

বৃক্ষরোপণকালে সংক্ষিপ্ত বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজের প্রয়োজনে কিছু গাছ সরিয়ে অন্যত্র স্থানান্তর এবং কিছু গাছ অপসারণ করতে হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ রক্ষায় আমরা তার চেয়ে অধিক পরিমাণে গাছের চারা পরিকল্পিতভাবে রোপণ করছি।’

পূবালী ব্যাংক পিএলসি-এর সৌজন্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ফলজ, বনজ ও বিভিন্ন প্রকার ফুলের চারা রোপণ করা হয়। বিভিন্ন প্রকার চারার মধ্যে রয়েছে রাবার, রঙ্গন, বাগান বিলাস, গাঁদা, পেয়ারা, আতা, আমলকি, সিজিয়াম, চায়না থ্রি লিচু, কাঠ বাদাম, সোনালু, করবীসহ বিভিন্ন প্রজাতির চারা।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. রাজু আহমেদ, আইন অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদ শাকিল হাসমী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসান, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা-প্রিন্স), পূবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও ময়মনসিংহ অঞ্চলের অঞ্চল প্রধান মোহাম্মদ হুমায়ুন মিয়া, সহকারী-মহাব্যবস্থাপক ও ত্রিশাল শাখা প্রধান মোহাম্মদ ইউসুফ আলী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *