মাভাবিপ্রবি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের নেতৃত্বে নাজমুল ও হাবিব

Spread the love

মাভাবিপ্রবি প্রতিনিধি:মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) শিক্ষার্থীদের ইংরেজি ভাষা দক্ষতা উন্নয়ন এবং বৈশ্বিক যোগাযোগে সক্ষম করে তুলতে “ইংলিশ ল্যাঙ্গুয়েজ সোসাইটি অব এমবিএসটিইউ” (ইএলএস মাভাবিপ্রবি)-এর ২০২৬–২০২৭ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যবস্থাপনা বিভাগের ২০২১–২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ নাজমুল হাসান ভূঁইয়া। সহ-সভাপতি হিসেবে রয়েছেন সিপিএস বিভাগের ২০২০–২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ সাজ্জাদ হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সিপিএস বিভাগের ২০২১–২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ হাবিবুর রহমান হাবিব।এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩–২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইব্রাহীম খলিল। সহকারী সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন রসায়ন বিভাগের ২০২৩–২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ ইবনে মাসুদ সায়ন। অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী তাসনুভা হাসান। কন্টেন্ট ডেভেলপমেন্ট সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিজিই বিভাগের শিক্ষার্থী আয়হাম ইহতেশাম রেজা আলভী এবং গ্রাফিক্স, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক হিসেবে রয়েছেন পরিবেশ বিজ্ঞান ও সম্পদ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী জেরিন তাসনিম।উপদেষ্টা মণ্ডলীর অনুমোদনক্রমে এ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। কমিটিটি হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ আব্দুল হালিম এবং ইংরেজি বিভাগের প্রভাষক গাজী মোহাম্মদ শাকিল ইমতিয়াজ ফাহাদ স্বাক্ষর ও অনুমোদন করেন।সংগঠনের সভাপতি মোঃ নাজমুল হাসান ভূঁইয়া বলেন, “ইংলিশ ল্যাঙ্গুয়েজ সোসাইটি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের ইংরেজি ভাষা দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য এমন একটি পরিবেশ তৈরি করা, যেখানে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসের সঙ্গে ইংরেজিতে নিজেদের প্রকাশ করতে পারবে এবং বৈশ্বিক যোগাযোগে দক্ষ হয়ে উঠবে।”সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব বলেন, “ইএলএস মাভাবিপ্রবি শিক্ষার্থীদের জন্য একটি প্রাণবন্ত ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। কর্মশালা, পাবলিক স্পিকিং সেশন, বিতর্ক প্রতিযোগিতা এবং বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে আমরা কাজ করে যাব।”উল্লেখ্য, ইএলএস মাভাবিপ্রবি একটি অরাজনৈতিক, অলাভজনক ও ধূমপানমুক্ত ছাত্র সংগঠন। সংগঠনটি অনলাইন শিক্ষামূলক কন্টেন্ট, ‘ওয়ার্ড অব দ্য ডে’ ক্যাম্পেইন, পাবলিক স্পিকিং ওয়ার্কশপ, আইইএলটিএস প্রস্তুতি কার্যক্রম এবং সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কমিউনিটি ইংরেজি শিক্ষা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা নিয়ে কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *