নানা আয়োজনে পালিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর বাংলা নববর্ষ উদযাপন।

Spread the love

নানা আয়োজনে পালিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর বাংলা নববর্ষ উদযাপন।

পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ আয়োজন করা হয়েছে নানা ধরনের দেশীয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

পুতুল নাচ, জব্বার এর বলি খেলা, বায়োস্কোপ, নাগরদোলা, ম্যাজিক শো, উদ্যোক্তা মেলা, বউচি খেলাসহ নানা ধরনের আয়োজন।

সকালে পহেলা বৈশাখ উপলক্ষে র‍্যালি আয়োজন করে শুরু করা হয়। পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর জারুলতলায় আয়োজন করা হয় নানা আয়োজন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

এসময় উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান, উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ।

উল্লিখিত আয়োজন এ সার্বিক সহায়তা এবং নিরাপত্তা কাজকর্ম করেছে বিশ্ববিদ্যালয়ের প্রোক্টোরিয়াল বডি এবং চাকসু৷ পাশাপাশি শৃঙ্খলা বজায় সহ নানা কাজে প্রশাসন কে সাহায্য করেছে বিএনসিসি এবং অন্যান্য সংগঠনসমুহ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *