রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

Spread the love

চবি প্রতিনিধি :

রাজধানীর পল্লবীতে ৭ বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন Voice of Students এই মানববন্ধনের আয়োজন করে।

কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা শিশু রামিসার হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং দেশে নারী ও শিশু নির্যাতন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।মানববন্ধনে বক্তারা বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্র ও প্রশাসনকে আরও কঠোর ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তারা ভবিষ্যতে যেন এমন নৃশংস ও হৃদয়বিদারক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য সর্বোচ্চ প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান।

এসময় শিক্ষার্থীরা নিহত শিশু রামিসার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *