চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর উন্মুক্ত মঞ্চের ইঞ্জিনিয়ারিং ম্যাপ (3D) চিত্র।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চ পুনর্নির্মাণের লক্ষ্যে দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরসমূহের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ, স্মারকলিপি প্রদান ও প্রয়োজনীয় সকল প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। একাধিকবার জোরালোভাবে পূর্ণাঙ্গ পুনর্নির্মাণের দাবি জানানো সত্ত্বেও প্রশাসনিক ধীরগতি, অবহেলা এবং কার্যকর উদ্যোগের ঘাটতির কারণে শিক্ষার্থীরা একটি মানসম্মত সাংস্কৃতিক পরিসর থেকে বঞ্চিত হয়ে আসছে।
ধারাবাহিক প্রচেষ্টা ও চাপ প্রয়োগের পর আজ উন্মুক্ত মঞ্চের ইঞ্জিনিয়ারিং ম্যাপ (3D ডিজাইন) প্রাপ্ত হয়েছে, যা এই প্রক্রিয়ায় একটি অগ্রগতি হিসেবে বিবেচিত।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) প্রশাসনের নিকট জোর দাবি জানায়, উন্মুক্ত মঞ্চের পুনর্নির্মাণ কাজ দ্রুততম সময়ের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে বাস্তবায়ন করার জন্য। শিক্ষার্থীদের সাংস্কৃতিক অধিকার নিশ্চিত করতে এখনই প্রয়োজন কার্যকর ও দায়িত্বশীল পদক্ষেপ।
