চাকসুর উদ্যোগে শিক্ষার্থীদের জন্য পেপারলেস পেমেন্ট সিস্টেম চালু।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম থেকে শুরু করে অন্যান্য সকল ধরনের ফি ও বিল পরিশোধ করতে এতদিন শিক্ষার্থীদের ব্যাংকের লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। এতে যেমন সময়ের অপচয় হতো, তেমনি তৈরি হতো অপ্রয়োজনীয় ভোগান্তি যা বর্তমান সময়ে সত্যিই অগ্রহণযোগ্য।
এই বাস্তবতাকে বিবেচনায় নিয়ে চাকসুর উদ্যোগে, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সোনালী ব্যাংক পিএলসি’র সহযোগিতায় চালু করা হচ্ছে পেপারলেস পেমেন্ট সিস্টেম।
এখন থেকে শিক্ষার্থীরা ঘরে বসেই সহজে ও নিরাপদে ভর্তি ফি সহ সকল ধরনের পেমেন্ট সম্পন্ন করতে পারবেন কোনো লাইনে দাঁড়ানো বা অতিরিক্ত ঝামেলা ছাড়াই।
