ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলের নতুন প্রভোস্ট হিসেবে এক বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হয়েছেন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মোঃ সেলিম রেজা। শনিবার (১৬ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।আদেশে বলা হয়, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আবুল গফুর গাজীর মেয়াদ শেষ হওয়ায় পরবর্তী এক বছরের জন্য ড. মো. সেলিম রেজাকে হলের প্রভোস্ট হিসেবে উপাচার্য নিয়োগ প্রদান করেছেন। দায়িত্ব পালনকালে তিনি বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী যাবতীয় সুযোগ-সুবিধা পাবেন বলেও আদেশে উল্লেখ করা হয়। এছাড়া দীর্ঘদিন আন্তরিকতার সঙ্গে প্রভোস্টের দায়িত্ব পালন করায় বিদায়ী প্রভোস্ট অধ্যাপক ড. আবুল গফুর গাজীকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
