নিজস্ব প্রতিবেদক: বসুন্ধরা কিংসের অফিসিয়াল ফ্যান ক্লাব এবং বাংলাদেশের ক্লাব ফুটবলের প্রথম আল্ট্রাস ফ্যান কমিউনিটি বসুন্ধরা কিংস আল্ট্রাস তাদের ২০২৬-২৭ মেয়াদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে।২৮ সেপ্টেম্বর প্রকাশিত নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ওমায়েস সরকার এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. মাহফুজুর রহমান। সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন মাহামুদুল রিফাত এবং নিরাপত্তা ও শৃঙ্খলা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন পায়েল আহমেদ।ক্যাপো পদে দায়িত্ব পেয়েছেন মো. তুফায়েল আহমেদ পারভেজ। কমিটির মিডিয়া ও যোগাযোগ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সিমান্ত বিশ্বাস, এইচএম নাঈম ও আবির হোসাইন।এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে ফখরুল ইসলাম, ইভেন্ট ম্যানেজমেন্ট কো-অর্ডিনেটর হিসেবে তাওফিকুল হাসান রাফি এবং ইভেন্ট অপারেশন লিড হিসেবে ওমর ফারুক ও মেহরাব তাহসিন দায়িত্ব পেয়েছেন।নতুন কমিটিতে মেম্বারশিপ সম্পাদক হয়েছেন আশরাফুল ইসলাম আরিফ, লজিস্টিক সম্পাদক ইভান আহমেদ রাইহান এবং সদস্য হিসেবে রয়েছেন আনিসুর রহমান রাব্বি।নতুন নেতৃত্বের মাধ্যমে বসুন্ধরা কিংস আল্ট্রাস তাদের সমর্থক কার্যক্রম ও সাংগঠনিক কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় জানিয়েছে। কিংসের রঙ, ব্যাজ ও দলের প্রতি সমর্থনকে সামনে রেখে নতুন কমিটি তাদের কার্যক্রম পরিচালনা করবে।
বসুন্ধরা কিংস আল্ট্রাসের ২০২৬-২৭ কেন্দ্রীয় কমিটি ঘোষণা, সভাপতি ওমায়েস , সাধারণ সম্পাদক মাহফুজ
