ক্যাম্পাসের অসহায় ও দুস্থদের মাঝে বাকৃবি ছাত্রদলের খাবার বিতরণ

Spread the love

বাকৃবি প্রতিনিধি:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে ক্যাম্পাসে অবস্থানরত অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাকৃবি শাখা। একই সঙ্গে প্রতি শুক্রবার ক্যাম্পাসে এমন কর্মসূচি অব্যহত রাখার ঘোষণা দিয়েছেন শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান

শুক্রবার (১৩ নভেম্বর) জুমার নামাজের শেষে বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় ক্যাম্পাসে অবস্থানরত অসহায় মানুষের হাতে খাবার তুলে দেন ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান। কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচি সম্পর্কে শাখা আহ্বায়ক আতিকুর রহমান বলেন, মানুষের প্রতি সহমর্মিতা, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ থেকেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের নৈতিক দায়িত্ব। মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে ধারাবাহিকভাবে পরিচালনা করা প্রয়োজন।

তিনি আরও বলেন, পবিত্র জুমার দিনকে কেন্দ্র করে মানবিকতা, সহমর্মিতা ও মানুষের প্রতি দায়বদ্ধতার চর্চাকে আগ্রহী করতেই ছাত্রদলের এমন উদ্যোগ। ছাত্ররাজনীতির পাশাপাশি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডেও নিজেদের সম্পৃক্ত রাখতে চায় সংগঠনটি।

আতিকুর রহমান জানান, এ কার্যক্রমকে নিয়মিত কর্মসূচি হিসেবে পরিচালনার পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে প্রতি শুক্রবার পবিত্র জুমার দিনে ক্যাম্পাসে অবস্থানরত অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ অব্যাহত থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *