যবিপ্রবির মেহেরপুর স্টুডেন্টস ডেভেলপমেন্ট এসোসিয়েশনের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

Spread the love

যবিপ্রবি প্রতিনিধি: নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) মেহেরপুর স্টুডেন্টস ডেভেলপমেন্ট এসোসিয়েশনের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয় এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের কড়ইতলা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে এসোসিয়েশনের সাবেক ও নবীন শিক্ষার্থীরা নিজেদের অনুভূতি প্রকাশ করেন। পরে নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের আনন্দঘন পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলতে ঝুড়িতে বল নিক্ষেপ, ফুটবল পোস্টে গোল, পিলো পাসিং এবং রেড লাইট-গ্রিন লাইটসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে এসোসিয়েশনের সভাপতি মিফতা উল ইসলাম বলেন, “আমাদের মধ্যে পারস্পরিক যোগাযোগের কিছুটা ঘাটতি রয়েছে। এ ক্ষেত্রে জুনিয়রদের উচিত সিনিয়রদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা। একইভাবে সিনিয়রদেরও জুনিয়রদের নিয়ে বসা এবং তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা প্রয়োজন, যাতে তারা নিজেদের একা মনে না করে।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আনিকা তাবাসসুম আঁখি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *