ফার্মা ক্লাবের নতুন নেতৃত্বে হাফিজুর ও ইমন

Spread the love

ফার্মা ক্লাবের নতুন নেতৃত্বে হাফিজুর ও ইমন

মাভাবিপ্রবি প্রতিনিধি:
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ফার্মা ক্লাবের ২০২৬–২৭ মেয়াদের নতুন কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস)—এই দুটি পদে সরাসরি ভোটগ্রহণ করা হয়।
গতকাল সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচনে মোট ২১১ জন ভোটারের মধ্যে ১৮৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে ১৮৭টি ভোট বৈধ এবং দুটি ভোট বাতিল ঘোষণা করা হয়।
ভোটের ফলাফলে সহ-সভাপতি (ভিপি) পদে ১৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হাফিজুর রহমান। অপরদিকে, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৫৫ ভোট পেয়ে জয়লাভ করেছেন ইমন হোসাইন।
নির্বাচনে বিজয়ের পর নিজের অনুভূতি জানিয়ে নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইমন হোসাইন বলেন, “এই বিজয় আমার জন্য অত্যন্ত আনন্দের। তবে এটিকে আমি অর্জনের চেয়ে বড় একটি দায়িত্ব হিসেবে দেখছি। শিক্ষার্থীরা যে আস্থা আমার ওপর রেখেছেন, কাজের মাধ্যমে তার যথাযথ মর্যাদা দেওয়াই আমার প্রধান লক্ষ্য। ফার্মা ক্লাবকে আরও সক্রিয়, কার্যকর ও শিক্ষার্থীবান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে কাজ করতে চাই।”
নবনির্বাচিত সহ-সভাপতি হাফিজুর রহমান বলেন, “আমার প্রতি আস্থা রেখে আমাকে নির্বাচিত করায় সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, তা যথাযথভাবে পালনের জন্য সর্বোচ্চ চেষ্টা করব। এ জন্য ফার্মেসি বিভাগের সকল শিক্ষার্থীর সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করছি।”
তিনি আরও বলেন, “আগামী এক বছর শুধু আমি একা ভিপি হিসেবে কাজ করব না; ফার্মেসি বিভাগের প্রতিটি শিক্ষার্থীর অংশগ্রহণ ও মতামতকে গুরুত্ব দেওয়া হবে। শিক্ষার্থীদের প্রত্যাশা ও দাবিগুলোই আমার কাজের অগ্রাধিকার হবে, ইনশাআল্লাহ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *