গাংনীর কসবায় শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা

Spread the love

গাংনীর কসবায় শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা

মামুন অর রশিদ বিজন গাংনী (মেহেরপুর):
মেহেরপুরের গাংনী উপজেলার কসবায় কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (২০ অক্টোবর) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত কসবা পুরাতন বাজারে সংস্থাটির প্রধান কার্যালয়ে এ ক্যাম্পের আয়োজন করা হয়। এতে প্রায় শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা প্রদান করা হয়।

ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. জয়নাল আবেদিন, ডিএমএফ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডা. মোহাম্মদ শহীদুল্লাহ। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. রাসেল আহমেদ।

আয়োজকরা জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *