যবিপ্রবি প্রতিবেদক:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) বিভাগের পিইএসএস ক্লাব নির্বাচন-২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) বিভাগের নিজস্ব ভবনে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় বিভাগের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।নির্বাচনে সভাপতি পদে চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুন ও উৎস কুমার বকশি প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গণনা শেষে সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন উৎস কুমার বকশি।সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন চতুর্থ বর্ষের এস এম আর্শিনুল বাহার এবং তৃতীয় বর্ষের সাদিয়া আক্তার। সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন চতুর্থ বর্ষের শিক্ষার্থী রায়হান আহমেদ।এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন সিমান্ত বিশ্বাস, শেখ সাইদুল হক নোমান, কাজী মাজিদুর রহমান আহাদ, ইয়াছিন আরাফাত, সালমান জামান হিমেল, সুমাইয়া শিকদার ইলা, আরিফা খাতুন, রিফাত জামান, মো. তাসনিম বিন নবি তানিম এবং মো. সাখাওয়াত হোসেন সাকিব।ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের ডিন ও শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নাসিম রেজা। নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক ড. হামিদুর রহমান আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।এ সময় বিভাগের প্রভাষক আরমান গাজী, প্রভাষক ইমান আলী এবং প্রভাষক ফাতেমাতুজ জোহরা মুক্তাসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।নবনির্বাচিত প্রতিনিধিদের অভিনন্দন জানিয়ে বিভাগের শিক্ষকরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে পিইএসএস ক্লাবের শিক্ষা, ক্রীড়া, গবেষণা ও সহশিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং বিভাগের সার্বিক উন্নয়নে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
