রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ককে কেন্দ্রীয় ছাত্রদলের শোকজ

Spread the love

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ককে কেন্দ্রীয় ছাত্রদলের শোকজ

রাবিপ্রবি প্রতিনিধিঃ

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) শাখা ছাত্রদলের তিন যুগ্ম আহ্বায়ককে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

২৩ জুলাই ২০২৬ তারিখে কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই প্রেস বার্তা জারি করা হয়।

শোকজ প্রাপ্ত নেতারা হলেন—
১. মোঃ ইউনূস (যুগ্ম আহ্বায়ক)
২. মোঃ সোলেমান বাদশা (যুগ্ম আহ্বায়ক)
৩. নকিবুল আবসার শাওন (যুগ্ম আহ্বায়ক)

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠায় তাদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না—তা জানতে চাওয়া হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নয়াপল্টনস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের উপস্থিতিতে স্বশরীরে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমতিক্রমে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *