চবিতে আয়োজিত নিলস সিইউ এর ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা
চবি প্রতিনিধি
গত ১১ই অক্টোবর ২০২৬ ইং, রবিবার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের ইনোভেশন হাবে – দ্য নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল স্টুডেন্টস (নিলস) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা আয়োজিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নিলস চবির সভাপতি বায়েজিদ হোসাইন এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সামিহা হক শাহী।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন নিলস বাংলাদেশ জাতীয় বোর্ডের সভাপতি ফজলে রাব্বি তাওহীদ। সভার স্বাগত বক্তব্য প্রদান করেন নিলস বাংলাদেশ এর সাধারণ সম্পাদক ইতমিনান মনির বাসিলিস এবং আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি রাকিবুল হক। এছাড়াও প্রাক্তন কার্যকরী কমিটির সদস্যদের মধ্য হতে উপস্থিত ছিলেন প্রাক্তন কোষাধ্যক্ষ জান্নাতুল আনান, প্রাক্তন মুট উইং হেড আলি হুসাইন সহ আরও অনেকেই।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে নিলস সিইউ চ্যাপ্টারের ২০২৫-২৬ বর্ষের গভর্নিং বোর্ডের সদস্যদের সম্মাননা জানানো হয় এবং ২০২৬-২৭ বর্ষের নতুন গভর্নিং বোর্ড ঘোষণা করা হয় – সভাপতি : মোঃ তানবীর এম ফাহিম, সাধারণ সম্পাদক: সানজিদা নাজনীন ঊর্মি এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট: সৈয়দা সাদিয়া যাহারা। সর্বশেষে নতুন গভর্নিং বোর্ডের সদস্যদের শপথ বাক্য পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
