শাবি বাংলা সমিতির নির্বাচন অনুষ্ঠিত: সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সহকারী কোষাধ্যক্ষ আবু হুরায়রা নির্বাচিত।
শাবিপ্রবি প্রতিনিধি :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) বাংলা সমিতির নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ৪র্থ বর্ষের প্রথম সেমিস্টারের (৪/১) শিক্ষার্থী জিল্লুর রহমান জিল্লুর, সহ-সাধারণ সম্পাদক পদে ২য় বর্ষের প্রথম সেমিস্টারের (২/১) শিক্ষার্থী মো. শাহিন আলম এবং সহকারী কোষাধ্যক্ষ পদে ৪র্থ বর্ষের প্রথম সেমিস্টারের (৪/১) শিক্ষার্থী মো. আবু হুরায়রা নির্বাচিত হয়েছেন।
এছাড়া সহ-সভাপতি পদে মাস্টার্স প্রথম বর্ষের শিক্ষার্থী মো. জুয়েল হোসেনকে মনোনীত করা হয়েছে।
সাধারণ সম্পাদক পদে জিল্লুর রহমান জিল্লুর ১৩৮ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী একই ব্যাচের শিক্ষার্থী মো. আব্দুল ওয়াহিদ হাসান পান ১০৭ ভোট।
সহ-সাধারণ সম্পাদক পদে মো. শাহিন আলম ১৩০ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ২য় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের (২/২) শিক্ষার্থী মো. রায়হান কবির পান ১২৬ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ছিল মাত্র ৪ ভোট।
সহকারী কোষাধ্যক্ষ পদে মো. আবু হুরায়রা ১৯২ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী একই ব্যাচের মো. মনিরুজ্জামান পান ৬২ ভোট।
এছাড়া সাহিত্য সম্পাদক পদে ২য় বর্ষের প্রথম সেমিস্টারের (২/১) শিক্ষার্থী প্রার্থ প্রসাদ মিত্র ২১০ ভোট, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে একই ব্যাচের যশমন্ত মল্লিক ১৯৮ ভোট, ক্রীড়া সম্পাদক পদে ২য় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের (২/২) শিক্ষার্থী মোস্তাসিম বিল্লাহ আরাফ ২২৪ ভোট এবং বিতর্ক বিষয়ক সম্পাদক পদে একই ব্যাচের প্রিয়া মনি ১৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে, পাঠাগার ও সমাজকল্যাণ সম্পাদক পদে ২য় বর্ষের প্রথম সেমিস্টারের (২/১) শিক্ষার্থী এ. এম. আল মারুফ, সংরক্ষিত নারী সদস্য পদে ২য় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের (২/২) শিক্ষার্থী ফাহমিদা আক্তার জনি এবং কার্যকরী সদস্য হিসেবে আজমীর হোসেন (২/১), মুশফিকা নাজনীন ইভা (১/১) ও নানজিবা হক কহন (১/১) মনোনীত হয়েছেন।
নির্বাচন শেষে নবনির্বাচিত ও মনোনীত প্রতিনিধিদের অভিনন্দন জানিয়ে সমিতির সদস্যরা আশা প্রকাশ করেন, তাঁদের নেতৃত্বে বাংলা সমিতির কার্যক্রম আরও গতিশীল ও সমৃদ্ধ হবে। একই সঙ্গে নির্বাচনে অংশ নেওয়া পরাজিত প্রার্থীরাও বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বাংলা সমিতির সার্বিক সাফল্য ও অগ্রগতি কামনা করেন।

