শাবিপ্রবি ভাইস চ্যান্সেলরের সঙ্গে কোরিয়ান ভাষা কোর্সের দুই শিক্ষকের সৌজন্য সাক্ষাৎ

Spread the love

শাবিপ্রবি ভাইস চ্যান্সেলরের সঙ্গে কোরিয়ান ভাষা কোর্সের দুই শিক্ষকের সৌজন্য সাক্ষাৎ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), সিলেট-এর মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. খায়রুল ইসলামের সঙ্গে আধুনিক ভাষা ইনস্টিটিউটে সদ্য যোগদান করা কোরিয়ান ভাষা শিক্ষা কোর্সের দুই শিক্ষকের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে (২১ জুলাই) ভাইস চ্যান্সেলরের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালকের দায়িত্বে থাকা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. ফয়জুল হক এবং কোরিয়ান ভাষা শিক্ষা কোর্সের শিক্ষক Jungin Lee ও Hwahee Kim।

সাক্ষাৎকালে ভাইস চ্যান্সেলর নবনিযুক্ত দুই শিক্ষককে শুভেচ্ছা ও স্বাগত জানান। তিনি বিশ্ববিদ্যালয়ে কোরিয়ান ভাষা শিক্ষার প্রসারে তাঁদের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে আশা প্রকাশ করেন। এ সময় কোরিয়ান ভাষা শিক্ষা কার্যক্রমের উন্নয়ন, শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *