মাভাবিপ্রবি প্রতিনিধি:
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ডিবেটিং সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মার্জিয়া নূর অর্ণ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মো. সাজিদ আল হাসান।সোমবার (১৫ জুন) সংগঠনটির সাবেক সভাপতি মো. মহসিন আহমেদ ও মডারেটর অধ্যাপক ড. মো. মতিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি মো. শিহাব উদ্দিন, আবু হানজালা মেরিন ও এস. এম. নাসিমুল হাসান। যুগ্ম সাধারণ সম্পাদক ইনজামামুল হক জয়, মো. হাবিবুর রহমান, সৌমিতা দাস ও মোছা. মেহেরুন নেসা। অর্গানাইজিং সেক্রেটারি ইসমত জাহান ফাতেমা, আবু সাঈদ আকাশ ও মো. বাদল মিয়া।ডিবেট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন শিবাষীস সরকার, ইসরাত জাহান আনিকা ও মার্জিয়া সাদেক মেহুলী। আউটরিচ অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স সেক্রেটারি আবদুল্লাহ ও খাদিজা আক্তার। মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন সেক্রেটারি সাব্বির আহমেদ শাওন ও জারিন তাসনিম রেশমা। অর্থ সম্পাদক নুসরাত জাহান, আমিন নেওয়াজ সিফাত ও মো. আপন মিয়া। অফিস সেক্রেটারি মো. শাহেদ, মোছা. সাদিয়া আক্তার ও আন নূর ইবনাত স্নেহা। গ্রাফিকস অ্যান্ড আইটি সেক্রেটারি সৈয়দ শাহাদাত হোসেন জারিফ, তাহমিদ হাসান তামিম ও মো. ইয়াসিন আরাফাত। ইকুইটি অ্যান্ড ওয়েলফেয়ার সেক্রেটারি নাইমা ফাইরোজ পুস্পিতা ও রিফাত হাসান।এছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন তাহেরা জাহান নিফা, আফরিদা ফারহানা আনিকা, মো. মাহমুদুর রহমান, মো. ইমরান হাসান, সাঈদ ইবনে মান্নান, জামিল হোসেন, আদনান সামি, নাইমা জাহান প্রমি, তাবাসসুম জান্নাত মেঘলা, জাবের বিন ওমর, জেরিন তাসনিম, তামান্না আক্তার, ইবনে আবদুল্লাহ, নুসাইবা জান্নাত, মারুফ হাসান হিমেল, আয়হাম ইহতেশাম রেজা আলভী, শ্রাবন্তী পাটোয়ারী, মেহজাবিন আক্তার, নোবায়ের আহমেদ নিশাত এবং মো. আল নোমান।নবনির্বাচিত সভাপতি মার্জিয়া নূর অর্ণ বলেন, “বিতর্ক কেবল বক্তব্য উপস্থাপনের একটি মাধ্যম নয়; এটি চিন্তা, যুক্তি ও মূল্যবোধ বিকাশের কার্যকর অনুশীলন। মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটি শিক্ষার্থীদের মুক্তচিন্তা, যুক্তিবোধ ও বুদ্ধিবৃত্তিক চর্চার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এই সংগঠনের নেতৃত্বের দায়িত্ব পেয়ে আমি সম্মানিত বোধ করছি। সংগঠনের অগ্রযাত্রা ও সাফল্য ধরে রাখতে সবার সহযোগিতা কামনা করছি।”সাধারণ সম্পাদক মো. সাজিদ আল হাসান বলেন, “যুক্তি ও ন্যায়বোধ পরস্পর পরিপূরক। বিতর্কচর্চা এই দুই গুণের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন দায়িত্ব আমাকে আরও দায়িত্বশীল ও দক্ষ নেতৃত্বে পরিণত হতে অনুপ্রাণিত করবে। দুই দশকের ঐতিহ্যবাহী এ সংগঠন ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয় ও জাতীয় পর্যায়ে তার সাফল্যের ধারা অব্যাহত রাখবে বলে আমি আশাবাদী।
