ইবির ডি-ইউনিটে প্রথম হওয়া শিক্ষার্থীকে তালাবায়ে আরাবিয়া’র ১০ হাজারটাকা অর্থ প্রদান

Spread the love

ইবির ডি-ইউনিটে প্রথম হওয়া শিক্ষার্থীকে তালাবায়ে আরাবিয়া’র ১০ হাজার
টাকা অর্থ প্রদান

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার উদ্যোগে ধর্মতত্ত্ব অনুষদে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে সংবর্ধনা ও তালিম তারবিয়াত অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ মে) কুষ্টিয়া শহরস্থ দিগন্ত মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। এতে বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব ডি-ইউনিট ভর্তি পরীক্ষায় ১ম স্থান অর্জনকারী শিক্ষার্থী আব্দুল মোত্তালেবকে ভর্তি সহায়তা হিসেবে দশ হাজার টাকা নগদ অর্থ প্রদান করে সংগঠনটি।

জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ বর্ষের স্বতন্ত্র ‘ডি’ ইউনিট ভর্তি পরীক্ষায় ১২০ নম্বরের মধ্যে ১০৭ দশমিক ৭৫ পেয়ে প্রথম স্থান অর্জন করেন রংপুরের মিঠাপুকুরে আবদুল মোত্তালেব। তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তির উদ্দেশ্যে কুষ্টিয়ার দিগন্ত কোচিংয়ে প্রথমে অনলাইন এবং পরবর্তী সময়ে সশরীর ক্লাস করেন।

অনুষ্ঠানে শাখা সভাপতি মোঃ মাহমুদুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনটির সেক্রেটারি এস এম শামীম, সহ-সভাপতি আব্দুল মুনতাকিম আল-মারুফ, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ চৌধুরীসহ শাখার অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

বক্তারা বলেন, মেধাবী ও স্বপ্নবান শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদেরকে দ্বীনি ও আদর্শিক চেতনায় গড়ে তোলার লক্ষ্যে ইবি তালাবায়ে আরাবিয়া সবসময় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *