দেশের প্রথম বিশ্ববিদ্যালয়ভিত্তিক কেন্দ্রীয় মন্দির উদ্বোধন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।

Spread the love

দেশের প্রথম বিশ্ববিদ্যালয়ভিত্তিক কেন্দ্রীয় মন্দির উদ্বোধন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ভিত্তিক প্রথম কেন্দ্রীয় মন্দির এবং প্রথম ‘সরস্বতী জ্ঞান মন্দির’ উদ্বোধন হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১০টা ২৫ মিনিটে উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

চবির সনাতন ধর্ম পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সজীব কুমার ঘোষ বলেন, এই মন্দিরটি দেশের প্রথম সরস্বতী জ্ঞান মন্দির এবং বিশ্ববিদ্যালয়ভিত্তিক প্রথম কেন্দ্রীয় মন্দির। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রায় ১০০ জন সনাতনী শিক্ষক ও তিন হাজারের বেশি শিক্ষার্থী রয়েছেন। তাদের জন্য কেন্দ্রীয় মন্দির প্রতিষ্ঠা একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

এসময় উপস্থিত ছিলেন- ভূমি ও পার্বত্য অঞ্চল বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ কামাল উদ্দিন, মন্দির নির্মাণের দাতা সংস্থা অদুল-অনিতা ট্রাস্টের চেয়ারম্যান শ্রী অদুল কান্তি চৌধুরী ও কো-চেয়ারম্যান শ্রীমতি অনিতা চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *