গুচ্ছের সি-ইউনিটে উত্তীর্ণ ৬৬ শতাংশ শিক্ষার্থী

Spread the love

গুচ্ছের সি-ইউনিটে উত্তীর্ণ ৬৬ শতাংশ শিক্ষার্থী

ইবি প্রতিনিধি:
গুচ্ছের ২০ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের
ব্যবসায় অনুষদভুক্ত সি-ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। রবিবার (২৯ মার্চ) দিবাতগত রাত বারোটার দিকে গুচ্ছের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ হয়। এতে পরীক্ষায় সর্বোচ্চ ৮৫ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেন যশোরের সরকারি মাইকেল মধুসূদন কলেজের শিক্ষার্থী ফারহানা সুলতানা ঐশী।

সোমবার (৩০ মার্চ) গুচ্ছ ভর্তি পরীক্ষার কোর কমিটির সদস্য ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার অধ্যাপক ড. মনজুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, পরীক্ষায় মোট আবেদনকারী ছিল ২৫ হাজার ২১৬ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১৯ হাজার ৬০৬ জন (৭৭.৫০%) এবং অনুপস্থিত ছিল ৫ হাজার ৬১০ জন (২২.৫০%)।পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ১২ হাজার ৯৭৮ জন (৬৬.০০%) উত্তীর্ণ হয়েছে। অন্যদিকে, ৩০-এর নিচে নম্বর পাওয়ায় ৬ হাজার ৬২২ জন (৩৩.৫০%) অনুত্তীর্ণ হয়েছে। এছাড়া বিভিন্ন ত্রুটির কারণে ৬ জনের ফলাফল বাতিল করা হয়েছে।
সর্বোচ্চ নম্বর ৮৫ ও সর্বনিম্ন নম্বর ছিল (-৫)।

উল্লেখ্য, সি-ইউনিট ভর্তি পরীক্ষা ২৭ মার্চ ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয় এবং পরীক্ষার ৩ দিনের মধ্যেই ফলাফল প্রকাশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *