চাকসুর পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লা’র উপর চোরাগুপ্ত হা*ম*লা।

Spread the love

চাকসুর পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক Masum Billah ‘র উপর চোরাগুপ্ত হা*ম*লা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এর পাঠাগার এবং ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ এর উপর ব্লেড এবং ক্ষুর দিয়ে আক্রমণ করে দুর্বৃত্তরা৷ হাটহাজারী এলাকায় এমন আতর্কিত হামলা ঘটে।

তার নিজস্ব ফেইসবুক থেকে তিনি পোস্ট করে জানান এবং সেখানে নিম্নবর্ণিত শিরোনাম দিয়ে শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ে কাছে নিরাপদ ক্যাম্পাস এবং শিক্ষার্থীদের নিরাপত্তার দাবি রাখেন।

“গত ৪ মার্চ ২০২৬ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেপরোয়া গতিতে বাইক চালিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গুরুতর আহত করে চলে যায়। বিশ্ববিদ্যালয় প্রশাসন সমঝোতা না করে শিক্ষার্থীদের উপরে সমঝোতার দায়িত্ব দেওয়া হয়। যার ফল আজকে সমঝোতাকারী হিসেবে হামলার সম্মুখীন হতে হয়। ব্লেড এবং ক্ষুর দিয়ে শেষ প্রতিশোধ নেয়ার চেষ্টা করে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটি নিরাপদ ক্যাম্পাস এবং শিক্ষার্থীদের নিরাপত্তা চেয়ে গেলাম।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *