যবিপ্রবি প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নীলফামারী জেলার শিক্ষার্থীদের নিয়ে যাত্রা শুরু করেছে ‘নীলফামারী অ্যাসোসিয়েশন অব JUST’। সংগঠনটির নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নিপুন বিশ্বাস, শিক্ষাবর্ষ ২০২৪–২৫ (এমএস), শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. আব্দুল বারিক, শিক্ষাবর্ষ ২০২৩–২৪, কেমিকৌশল বিভাগ।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি নিপুন বিশ্বাস বলেন, “এটি শুধু একটি সংগঠন নয়; এটি শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, সহযোগিতা ও সম্প্রীতি তৈরির একটি সুন্দর প্ল্যাটফর্ম।”তিনি নিজের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময়ের স্মৃতিচারণ করে জানান, যানজট ও ঘন কুয়াশার কারণে নির্ধারিত সময়ে ক্যাম্পাসে পৌঁছাতে না পারায় তিনি ভর্তি-জটিলতায় পড়েছিলেন। সে সময় যবিপ্রবির সাংবাদিকসহ দেশ-বিদেশের বিভিন্ন মানুষ সহযোগিতা করেন এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি আসন বাড়িয়ে তাকে ভর্তির সুযোগ দেয়। তাঁর মতে, তখন নীলফামারী অ্যাসোসিয়েশন থাকলে এই জটিলতা অনেকাংশেই সহজ হতে পারত।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আরাফাত হোসেন পাপ্পু, রহমত আলী ও দুলাল রায়। কোষাধ্যক্ষ মিঠুন চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক সুবর্ণা বেগম, সহ-সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুর রহমান রিফাত, অর্থ সম্পাদক বুশরা তানজিম মিথিলা এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আদেশ রায়।
এছাড়া দপ্তর, শিক্ষা ও গবেষণা, ক্রীড়া ও সাংস্কৃতিকসহ বিভিন্ন পদে আরও কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন প্রনব রায়, শাহিনা আক্তার, উষা ইবন, শান্ত রায় ও তাওহিদ আহমেদ।
নবগঠিত কমিটির সদস্যরা সংগঠনটির মাধ্যমে নীলফামারী জেলার শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।
