কুষ্টিয়ায় বিজ্ঞান মেলায় গ্রীন পিপল বাংলাদেশের সাফল্য
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া:
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত বিজ্ঞান মেলায় কুষ্টিয়া জেলা পর্যায়ে বিশেষ গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন পিপল বাংলাদেশ।
বিজ্ঞান মেলায় প্রকল্প উপস্থাপনার মাধ্যমে এই সাফল্য অর্জন করে সংগঠনটি। সংশ্লিষ্টরা জানান, তাদের এই অর্জন দীর্ঘদিনের পরিশ্রম, পরিকল্পনা এবং পরিবেশবান্ধব একটি বাংলাদেশ গড়ার প্রত্যয়ের ফল।
সংগঠনের সদস্যরা বলেন, এই পুরস্কার শুধুমাত্র একটি অর্জন নয়, বরং এটি তাদের স্বপ্ন বাস্তবায়নের পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ। তারা আরও জানান, এই যাত্রায় যারা পাশে থেকেছেন, অনুপ্রেরণা দিয়েছেন এবং সহযোগিতা করেছেন—সবার প্রতি তারা কৃতজ্ঞ।
এদিকে, এই সাফল্যের মাধ্যমে গ্রীন পিপল বাংলাদেশ এখন জাতীয় পর্যায়ে নিজেদের কার্যক্রম ও প্রকল্প উপস্থাপনের প্রস্তুতি নিচ্ছে। সংগঠনটির লক্ষ্য, তাদের উদ্ভাবনী কাজের মাধ্যমে দেশব্যাপী ইতিবাচক পরিবর্তনের বার্তা পৌঁছে দেওয়া।
সংগঠনের পক্ষ থেকে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করা হয়েছে।
