আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো শাটল ট্র‍্যাকার অ্যাপ ‘Cu Shuttle’.

Spread the love

আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো শাটল ট্র‍্যাকার অ্যাপ ‘Cu Shuttle’.

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্যতম এক বৈশিষ্ট্য তার শাটল ট্রেইন। প্রতিদিন চট্টগ্রাম এর বিভিন্ন অঞ্চল থেকে হাজারো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় এ আসে এই ট্রেইন এ।

তবে মাঝে মধ্যে শিডিউল এর বাইরে দেরি বা ত্রুটির কারণে শাটল ট্রেইন এর সঠিক অবস্থান জানা যায় না। এতে অনেকেরই যাতায়াতে সমস্যা হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এর এক উদ্যোগে এই সমস্যা সমাধান এ এসেছে “Cu Shuttle” নাম এর একটি অ্যাপ। যা দিয়ে ট্র‍্যাক করা যাবে শাটল ট্রেইন এর লাইভ লোকেশন।

অ্যাপটি প্লে স্টোরে আপলোড হয়েছে। বেটা টেস্টিং চলমান রয়েছে। প্লেস্টোর সিকিউরিটি চেকিং শেষে কয়েক দিনের মধ্যে অটোমেটিক পাবলিক হয়ে যাবে বলে জানিয়েছেন চাকসু এর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক মো. ইসহাক ভূঁঞা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *