চাকসুর উদ্যোগে মুক্তমঞ্চ পুনঃনির্মাণ —

Spread the love

চাকসুর উদ্যোগে মুক্তমঞ্চ পুনঃনির্মাণ —

প্রায় দেড় কোটি টাকা ব্যায়ে আধুনিক ভাবে নির্মিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ।

চবি প্রতিনিধি

চাকসুর উদ্যোগে প্রশাসনের সহযোগিতায় প্রায় দেড় কোটি টাকা ব্যায়ে আধুনিক ভাবে নির্মিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ।
মুক্তমঞ্চ পুনঃনির্মাণের জন্য বাজেট প্রস্তাবনা ও সার্বিক বিষয় নিয়ে ভিসি স্যারের সাথে চাকসুর মিটিং।

গত ৭ জুলাই বিকাল ৩.৩০ ঘটিকায় ভিসি কার্যালয়ের কনফারেন্স রুমে এই মিটিং অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান স্যার সহ চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি, জিএস সাঈদ বিন হাবিব, এজিএস আইয়ুবর রহমান তৌফিক ও সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হারেস মাতাব্বর উপস্থিত ছিলেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী আব্দুল আহাদ সাহেব ও প্রকৌশল অফিসের অন্যান্য প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।

তারা আশাবাদী দ্রুত সময়ের মধ্যে একটি আধুনিক মুক্ত মঞ্চ পুনঃনির্মাণ কাজ শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *