কলম্বিয়ায় আইইএলটিএস ছাড়া উচ্চশিক্ষার সুযোগ

Spread the love

২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৃত্তির আওতায় স্নাতকোত্তর, বিশেষায়ন ও পিএইচডি পর্যায়ে অধ্যয়নের সুযোগ দিচ্ছে কলম্বিয়া। ‘কলম্বিয়া গভর্নমেন্ট স্কলারশিপ-২০২৬’ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই সুযোগ দেওয়া হবে। বাংলাদেশসহ যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। বিশেষায়নের জন্য ১৮ মাস, স্নাতকোত্তরের জন্য ২ বছর এবং পিএইচডির জন্য ৪ বছর। আবেদনের শেষ সময় ৫ জুন ২০২৬। কলম্বিয়া দক্ষিণ আমেরিকার উত্তর-পশ্চিমাংশে অবস্থিত একটি রাষ্ট্র। কলম্বিয়ার প্রাকৃতিক সম্পদের মধ্যে আছে নয়নাভিরাম সমুদ্রসৈকত, পর্বতমালা, নিবিড় সবুজ অতিবৃষ্টি অরণ্য এবং আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থার জন্য বিশ্বজুড়ে সমাদৃত হচ্ছে। দেশটির উচ্চ শিক্ষাব্যবস্থা শুধু দক্ষিণ আমেরিকায় নয়, বরং বৈশ্বিক মানদণ্ডেও ক্রমাগত উন্নতি করছে।সুযোগ-সুবিধাসম্পূর্ণ টিউশন ফি। এ ছাড়া চিকিৎসাবিমা, ভিসা খরচ, বই ও শিক্ষাসামগ্রীর ব্যয় এবং মাসিক ভাতা দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা :

কলম্বিয়া ব্যতীত অন্য যেকোনো দেশের নাগরিক হতে হবে। স্নাতক পর্যায়ের জন্য উচ্চমাধ্যমিক, স্নাতকোত্তরের জন্য স্নাতক ও পিএইচডি প্রোগ্রামের জন্য স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।প্রার্থীর যেকোনো বিষয়ে পেশাগত, স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবেবয়স ৫০ বছরের বেশি হওয়া যাবে না। প্রার্থী কোনো কলম্বিয়ার নাগরিকের সঙ্গে বিবাহিত হতে পারবেন না ভর্তির জন্য আইইএলটিএস প্রয়োজন নেই।

প্রয়োজনীয় কাগজপত্র

আবেদনপত্র , জীবনবৃত্তান্ত (সিভি), সুপারিশপত্র,পাসপোর্টের কপি, স্বাস্থ্য সনদ ,স্টেটমেন্ট অব পারপাস।

আবেদন প্রক্রিয়া অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের শেষ তারিখ: আগামী ৫ জুন ২০২৬।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *