জবিস্থ বরগুনা জেলা কল্যাণের নেতৃত্বে রাকিব-বায়েজিদ

Spread the love

জবিস্থ বরগুনা জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি রাকিব, সম্পাদক বায়েজিদ

জবি প্রতিনিধি :

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত বরগুনা জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘বরগুনা জেলা ছাত্র কল্যাণ পরিষদ’-এর নতুন আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ১ বছরের জন্য অনুমোদিত এই কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ২০২২-২৩ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞানের বেল্লাল হোসেন রাকিব এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মনোবিজ্ঞান বিভাগের মো: বায়েজিদ (আহমেদ নিহাল)

বুধবার (১৩ মে) সংগঠনের উপদেষ্টা মণ্ডলী ও নেতৃবৃন্দের স্বাক্ষরে এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সিনিয়র সহ-সভাপতি: মো: ইব্রাহিম সহ-সভাপতি: আব্দুল্লাহ হোসাইন, নাজমুল হাসান ফেরদৌস, মোঃ সানজিল ইসলাম, নুসরাত জাহান রুম্পা, আলাউদ্দিন আল আজাদ ও জুনায়েদুল ইসলাম।সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক:রাজু হাওলাদার। যুগ্ম-সাধারণ সম্পাদক: নীলা শ্রী চৈতী, মোঃ জাহেদুল ইসলাম : তন্ময় হাওলাদার অর্ণ, আব্দুর রহিম ও জান্নাতুল ফেরদৌস।
সাংগঠনিক সম্পাদক: মোঃ সায়েম। সহ সাংগঠনিক সম্পাদক:আজিজুল ইসলাম রিদয়, মুমতাহিনা কারিন ইকরা। এছাড়া দপ্তর সম্পাদক:সাব্বির হোসেন ত্বোহা ও প্রচার সম্পাদক: আফিয়া রহিমা।
ক্রীড়া বিষয়ক সম্পাদক: এহসানুল হক শাওন। অর্থ বিষয়ক সম্পাদক: রাফিদুল ইসলাম। সমাজসেবা বিষয়ক সম্পাদক: রিমা আক্তার। স্বাস্থ্যসেবা বিষয়ক সম্পাদক: মারিয়া আক্তার। আইন বিষয়ক সম্পাদক : সুজানা আমরিন। সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক: মাহমুদা আক্তার সারা। ছাত্রী বিষয়ক সম্পাদক: আফসানা মীম এশা।

আগামী ৪৫দিনের মধ্যে এই আংশিক কমিটিকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।

নবনির্বাচিত নেতৃবৃন্দ বরগুনা জেলার শিক্ষার্থীদের কল্যাণে এবং বিশ্ববিদ্যালয়ের গঠনমূলক কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো : বায়েজিদ বলেন, এটা পদ নয় বরং বাড়তি দায়িত্ব। প্রান্তিক জেলা বরগুনা থেকে যারা শিক্ষার্থী হিসেবে এখানে থাকে তাদের এক সুতোয় বেঁধে রাখা জন্য এই জেলা ছাত্রকল্যাণ। আগামী এক বছর এটা পালন করতে পারলেই স্বার্থকতা। তাই এটাই এগিয়ে নিতে চাই।

নবনির্বাচিত সভাপতি বেল্লাল হোসেন রাকিব বলেন, এই দায়িত্ব আমার জন্য গর্বের পাশাপাশি বড় একটি দায়িত্বও। আমি চাই বরগুনার শিক্ষার্থী ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে। তাদের যে কোন সহযোগিতায় সর্বোচ্চ কাজ করবো। আমাদের লক্ষ্য হবে সবাইকে একত্রিত করে বরগুনার উন্নয়ন ও ইতিবাচক পরিচিতি তুলে ধরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *