নতুন কমিটি পেল শাবিপ্রবি শাখা ছাত্রশক্তি

Spread the love

নতুন কমিটি পেল শাবিপ্রবি শাখা ছাত্রশক্তি, নবনিযুক্ত ভিসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎসিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তি-র নতুন আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। একইসঙ্গে নবনিযুক্ত উপাচার্য (ভাইস চ্যান্সেলর) অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছে সংগঠনটির নবগঠিত কমিটি।শুক্রবার (১২ জুন) জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান এবং সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শাবিপ্রবি শাখার আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের শিক্ষার্থী রশিদ আবরার এবং সদস্যসচিব হয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী রিয়াজ হোসেন।বিজ্ঞপ্তিতে বলা হয়, এক বছরের জন্য এ আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন ও প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে।আংশিক কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের শিক্ষার্থী মিসবাহুর রহমান জাহিদ। সিনিয়র যুগ্ম সদস্যসচিব করা হয়েছে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মুহাম্মদ রবিউল হোসেন-কে। এছাড়া মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন রসায়ন বিভাগের শিক্ষার্থী আমিনুল ইসলাম (জীবন)।নবগঠিত কমিটির নেতারা পরে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের কল্যাণসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।সৌজন্য সাক্ষাৎকালে জাতীয় ছাত্রশক্তির বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক রশিদ আবরার, সদস্যসচিব রিয়াজ হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সংগঠনের কেন্দ্রীয় নেতারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে সক্ষম হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *