ইবি ছাত্রদলের ৩ মাসের আহ্বায়ক কমিটির ৫ বছর পূর্তি

Spread the love

ইবি প্রতিনিধি:

২০২১ সালের ১৬ জুন ইসলমী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। গঠনতন্ত্রে আহ্বায়ক কমিটির মেয়াদের ৩ মাস পর সম্মেলন করার কথা থাকলেও এখনও হয়নি সম্মেলন। ফলে ওই আহ্বায়ক কমিটির মেয়াদ ৫ বছর পূর্ণ হয়েছে। এ নিয়ে দলীয় নেতা-কর্মীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। দলীয়ে সূত্রে জানা যায়, সাহেদ আহম্মেদকে আহ্বায়ক ও মাসুদ রুমি মিথুনকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন তৎকালীন ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল। তবে সেই কমিটির অধিকাংশ সদস্যরাই নিস্ক্রিয়, বিবাহিত, চাকুরীজীবী। তবু্ও ৫ বছর ধরে এই কমিটি দিয়ে চলছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কার্যক্রম। এছাড়া শাখা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবের বয়স নিয়ে সমালোচনা চলছে বিভিন্ন মহলে। এতে ছাত্রদলের পদপ্রত্যাশীরাও মনঃক্ষুণ্ণ হচ্ছেন। এতে সংগঠনের কার্যক্রমে ভাঙন ও গ্রুপিং তৈরি হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। দীর্ঘদিন নেতৃত্বের পরিবর্তন না হওয়ায় ত্যাগী নেতাকর্মীরা দলের প্রতি অসন্তোষ প্রকাশ করে সরে যাচ্ছেন।ছাত্রদলের কর্মী রাফিজ আহমেদ সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি। আপরদিকে আরেক ছাত্রদল নেতা নুরুদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।এ বিষয়ে ছাত্রদল নেতা রাকিব হোসেন স্বাক্ষর বলেন, ৩ মাসের কমিটি ৫ বছর পূর্ণ হল।যেখানে কমিটির অধিকাংশ নেতা-কর্মীই নিষ্ক্রিয়, অনেকেই বিবাহিত ও চাকরিজীবী যার ফলে সংগঠনের গতিশীলতা কমে যাচ্ছে। আশা করি কেন্দ্রীয় ছাত্রদল খুব দ্রুত নতুন কমিটি ঘোষণা করবে। তা না হলে সংগঠন আরও গতিশীলতা হারাবে।এ বিষয়ে ছাত্রদলের সিনিয়র যুগ্ন-আহ্বায়ক আনোয়ার পরভেজ বলেন, ৩১ সদস্যের কমিটির ৬-৭ জনকে নিয়ে কর্যক্রম করতে হয়েছে। ইবি ছাত্রদলের সমসাময়িক অন্যদের মতো আমাদের কমিটি পূর্ণাঙ্গ হলে নেতা আর কর্মীর মধ্যে প্রতিযোগিতা হতো না, কর্মীরা পরিচয় পেতো, সংগঠনিক  দায়বদ্ধতা বাড়ত, সংগঠন প্রাণ ফিরে পেত। আশা করি সংগঠন কোনো বিতর্কিত ব্যক্তিকে কমিটিতে স্থান দেওয়া হবে না।এই বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাসির বলেন, আমাদের প্রতিনিধি ক্যাম্পাসে গেছেন। পর্যালোচনা শেষ পর্যায়ে, খুব দ্রুত নতুন কমিটি আসছে। তবে নিয়মিত শিক্ষার্থীদের ছাড়া কমিটি হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *