ইবিতে চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

Spread the love

ইবিতে চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি 
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির ‘নবীনবরণ ও বিদায় সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দিন (আজহারী)। এছাড়া সদ্য বিদায়ী সভাপতি আব্দুল্লাহ আল নোমান, সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ-সহ ইবিতে অধ্যয়নরত চট্টগ্রাম জেলা থেকে আসা বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন এবং প্রবীণ শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে বরণ ও বিদায় দেয়া হয়। এছাড়া গোল স্কোর-সহ চট্টগ্রামের নানা ধরনের আঞ্চলিক সংস্কৃতি, গান ও বিভিন্ন খেলার আয়োজন করেন তারা।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থী সানিম অনুভূতি ব্যক্ত করে বলেন, এ অনুষ্ঠানের মাধ্যমে আমরা চট্টগ্রামের সকলে একে অপরের সাথে পরিচিত হতে পেরেছি এবং চট্টগ্রাম থেকে বহুদূরে নিজের একটি পরিবার পেয়েছি। নিজের অঞ্চলের ভাষায় কথা বলতে পেরে সত্যিই আনন্দিত। চট্টগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতিকে অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য এমন সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য।

বিদায়ী শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান বলেন, জেলা ছাত্র কল্যাণ সমিতি এমন একটি সংগঠন যেটা থেকে কখনোই বিদায় নেয়া যায় না। কারণ তার মধ্যে আমার শিকড়। যদিও মাস্টার্সের শেষ পর্যায়ে আসায় সংগঠনের নিয়মন্ত্রাকিতায় বিদায় নিতে হচ্ছে। কিন্তু চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণের সাথে রয়ে যাবো চিরকাল। এছাড়াও সদ্য বিদায়ী কমিটির সভাপতি হিসেবে চেষ্টা করেছি চট্টগ্রাম থেকে আগত শিক্ষার্থীদের নবীনবরণ ও সংবর্ধনা খুব দ্রুততম সময়ে আয়োজন করেছি। এই কাজে সকলের অংশগ্রহণ থাকায় অনুষ্ঠানটা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দীন বলেন, আজকের এই অনুষ্ঠান শুধু আনুষ্ঠানিকতা নয়; এটি একটি পরিবারের নতুন সদস্যদের বরণ করে নেওয়া এবং পুরনো সদস্যদের বিদায় জানানোর আবেগঘন মুহূর্ত। প্রবীণরা আমাদের পথপ্রদর্শক, নবীনরা আমাদের ভবিষ্যৎ। এই দুই প্রজন্মের মেলবন্ধনেই একটি সংগঠন টিকে থাকে ও এগিয়ে চলে। চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতি আমাদের সবার। এই সমিতিকে আরও সক্রিয়, সুসংগঠিত ও মানবিক করতে সবাইকে এগিয়ে আসতে হবে। শিক্ষা সহায়তা, সাংস্কৃতিক কার্যক্রম, সমাজসেবা ও নেটওয়ার্কিং সব ক্ষেত্রেই নতুন উদ্যোগ নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *