যবিপ্রবিতে ছাত্রীর ছবি ও ভিডিও বিকৃতির প্রতিবাদে মানববন্ধন: দোষীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম যবিপ্রবি ছাত্রদলের

Spread the love

যবিপ্রবিতে ছাত্রীর ছবি ও ভিডিও বিকৃতির প্রতিবাদে মানববন্ধন: দোষীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম যবিপ্রবি ছাত্রদলের

​যবিপ্রবি প্রতিনিধি:

​যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) এক সাধারণ ছাত্রীর ছবি ও ভিডিও গোপনে ধারণ করে অশালীনভাবে সম্পাদনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। উক্ত মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি সংহতি প্রকাশ করে অংশ নেয় যবিপ্রবি ছাত্রদল।
​এ সময় নারী শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে বক্তারা বলেন, ক্যাম্পাসে এমন ন্যাক্কারজনক ঘটনা কোনোভাবেই বরদাশত করা হবে না। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য সাধারণ শিক্ষার্থীদের সাথে এক সুরে ছাত্রদলও ২৪ ঘণ্টার আল্টিমেটাম প্রদান করে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদার করার জোরালো দাবি উত্থাপন করা হয়।

যবিপ্রবির শিক্ষার্থী সুমাইয়া ইলা সহ সাধারণ শিক্ষার্থীরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেন। দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *