বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-চীন ম্যাচ, র‍্যাঙ্কিংয়ে ভর করে সেমিফাইনালে বাংলাদেশ

Spread the love

স্পোর্টস ডেস্ক:

বৃষ্টির কারণে এশিয়ান গেমসে বাংলাদেশ ও চীনের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। বৃহস্পতিবার জাপানের কোরোগি স্পোর্টস পার্কে ম্যাচটি মাঠে গড়াতে না পারায় টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

বর্তমানে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১০ম এবং চীন ৩৬তম অবস্থানে রয়েছে। আগামীকাল দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ভারত ও জাপান। সেই ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে আগামী ২০ সেপ্টেম্বর সেমিফাইনালে খেলবে নিগার সুলতানার নেতৃত্বাধীন বাংলাদেশ।এশিয়ান গেমসে বাংলাদেশের রেকর্ডও দারুণ।

এখন পর্যন্ত তিনবার অংশ নিয়ে প্রতিবারই পদক জিতেছে তারা। ২০১০ ও ২০১৪ সালে রৌপ্য এবং ২০২২ হাংঝু আসরে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জেতে বাংলাদেশ।

চীনের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটিই হতে পারত বাংলাদেশের প্রথম ম্যাচ। এর আগে ২০১০ এশিয়ান গেমসে চীনকে ৩৪ রানে অলআউট করে ৭ ওভারে ৯ উইকেটে জিতেছিল বাংলাদেশ। তবে ওই ম্যাচটি আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত ছিল না। এবারও বৃষ্টির কারণে চীনের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাঠে নামার সুযোগ হলো না বাংলাদেশের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *