রাবিপ্রবিতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ স্মরণে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা

Spread the love

রাবিপ্রবিতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ স্মরণে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা

রাবিপ্রবি প্রতিনিধি: রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে এক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মাঝে মুক্তবুদ্ধি ও যুক্তিবাদী চেতনার প্রসারের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়টির ডিবেটিং সোসাইটি এ প্রতিযোগিতার আয়োজন করে।

বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষে উৎসবমুখর পরিবেশে এই প্রতিযোগিতা সম্পন্ন হয়।

আয়োজক সূত্রে জানা যায়, এবারের প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সমসাময়িক রাজনীতি, ইতিহাস ও গণঅভ্যুত্থানের বিভিন্ন দিক নিয়ে প্রতিযোগীরা তাদের তাৎক্ষণিক বক্তব্য উপস্থাপন করেন।

প্রতিযোগিতা শেষে বিচারকদের চুলচেরা বিশ্লেষণে প্রথম স্থান অর্জন করেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী রবিউল আউয়াল কাউসার। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেন ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের শিক্ষার্থী পূজা চক্রবর্তী এবং তৃতীয় স্থান অর্জন করেন ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী জান্নাতুল বাকিয়া।

এই আয়োজনের উদ্দেশ্য ও তাৎপর্য সম্পর্কে আয়োজকরা জানান, “জুলাই গণঅভ্যুত্থান দিবসকে স্মরণ করে গণতান্ত্রিক চেতনা, নাগরিক দায়িত্ববোধ এবং ইতিহাস থেকে শিক্ষা নেওয়াসহ যুক্তি, তথ্য ও বিশ্লেষণের মাধ্যমে বিতর্কচর্চা ও মুক্তবুদ্ধির বিকাশের উদ্দেশ্যে তাদের এ আয়োজন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *