শাবিপ্রবিতে কর্মচারীদের মাঝে ‘ছাত্রশিবিরের’ ঈদ উপহার বিতরণ

Spread the love

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রশিবিরের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে কর্মরত কর্মচারীদের মাঝে ঈদ উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন ধামালিপাড়া আবাসিক এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মচারীদের হাতে ঈদের উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মাসুদ রানা তুহিন, সেক্রেটারি মুজাহিদুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *