সিলেট মহানগর বিএনপি সভাপতির সঙ্গে সাক্ষাতের খবর বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে; শিক্ষা-গবেষণা নিয়ে ‘উভয় বিশ্ববিদ্যালয়’ আলোচনার বলে প্রচার শাবিপ্রবি প্রশাসনের

Spread the love

সিলেট মহানগর বিএনপি সভাপতির সঙ্গে সাক্ষাতের খবর বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে; শিক্ষা-গবেষণা নিয়ে ‘উভয় বিশ্ববিদ্যালয়’ আলোচনার বলে প্রচার শাবিপ্রবি প্রশাসনের

শাবিপ্রবি প্রতিনিধি, সিলেট: সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সঙ্গে সাক্ষাতের খবর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অফিসিয়াল ফেসবুক পেজে প্রচার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওই পোস্টে সাক্ষাৎকালে শিক্ষা ও গবেষণাসহ সার্বিক উন্নয়ন নিয়ে ‘উভয় বিশ্ববিদ্যালয়’ মতবিনিময় করেছে বলে উল্লেখ করা হয়। পরে সমালোচনার মুখে পোস্টটি সংশোধন করে ‘উভয়ের মধ্যে আলোচনা’ লেখা হয়।

বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে প্রকাশিত পোস্টের শিরোনাম ছিল, ‘শাবিপ্রবির ভাইস চ্যান্সেলরের সঙ্গে সিলেট মহানগর বিএনপি সভাপতির সৌজন্য সাক্ষাৎ’।

পোস্টে বলা হয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. পাবেল শাহরিয়ার উপস্থিত ছিলেন।

সাক্ষাতের বিবরণে বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে উল্লেখ করা হয়, ‘সাক্ষাৎকালে উভয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাসহ সার্বিক উন্নয়ন নিয়ে পারস্পরিক মতবিনিময় করেন।’

তবে পোস্টের এই শব্দচয়ন নিয়ে সমালোচনা তৈরি হয়। সাক্ষাৎটি উপাচার্য ও সিলেট মহানগর বিএনপির সভাপতির মধ্যে হলেও বক্তব্যে ‘উভয় বিশ্ববিদ্যালয়’ বোঝায়—এমন শব্দচয়ন নিয়ে প্রশ্ন ওঠে।

পরবর্তীতে সমালোচনার মুখে পোস্টটি সংশোধন করা হয়। সংশোধিত বক্তব্যে ‘উভয় বিশ্ববিদ্যালয়’ শব্দবন্ধের পরিবর্তে ‘উভয়ের মধ্যে আলোচনা’ লেখা হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাসংক্রান্ত কার্যক্রম এবং প্রশাসনিক তথ্য প্রচারের ক্ষেত্রে আনুষ্ঠানিক ফেসবুক পেজের ভাষা ও শব্দচয়ন নিয়ে এ ঘটনা প্রশ্ন তুলেছে। তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আলাদা কোনো ব্যাখ্যা দেওয়া হয়েছে কি না, তা জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *