শাবিপ্রবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ জানুয়ারি

Spread the love

শাবিপ্রবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ জানুয়ারি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী বছরের ২৬ ও ২৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন শাবিপ্রবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কালাম আহমেদ চৌধুরী।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ভর্তি কার্যক্রম নিয়ে গঠিত কমিটির সভায় আলোচনা শেষে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, দুই দিনব্যাপী এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তবে কোন ইউনিটের পরীক্ষা কোন দিনে হবে, পরীক্ষার সময়সূচি, আবেদন শুরুর ও শেষ তারিখ এবং আবেদন ফি-সহ ভর্তি প্রক্রিয়ার বিস্তারিত তথ্য এখনো জানানো হয়নি।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কালাম আহমেদ চৌধুরী জানান, ভর্তি পরীক্ষাসংক্রান্ত যাবতীয় তথ্য পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে। ওই বিজ্ঞপ্তিতে ইউনিটভিত্তিক পরীক্ষার সময়সূচি ও আবেদন প্রক্রিয়াসহ প্রয়োজনীয় নির্দেশনা জানিয়ে দেওয়া হবে।

ফলে শাবিপ্রবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আপাতত ২৬ ও ২৭ জানুয়ারির তারিখটি মাথায় রেখে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশের পর আবেদন ও পরীক্ষাসংক্রান্ত অন্যান্য তথ্য জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *