যবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে নেপালে বন্যাদুর্গতদের জন্য পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট নেপালী শিক্ষার্থীদের কাছে হস্তান্তর করে

Spread the love

যবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে নেপালে বন্যাদুর্গতদের জন্য পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট নেপালী শিক্ষার্থীদের কাছে হস্তান্তর করে

যবিপ্রবি প্রতিনিধি

​যশোর: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে নেপালের সাম্প্রতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মানবিক সহায়তা প্রদান করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ছাত্রদল। বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশ হিসেবে মানবিক দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়।

​৩ সেপ্টেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে এক অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে এই কর্মসূচি পালিত হয়। এ সময় আমাদের ক্যাম্পাসে অধ্যয়নরত নেপালী শিক্ষার্থীদের হাতে ৫০০০ পিস পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট হস্তান্তর করা হয়।

​সীমিত সামর্থ্যের এই আয়োজনে উল্লেখযোগ্য সংখ্যক নেপালী শিক্ষার্থী ভাই ও বোন উপস্থিত ছিলেন। তারা অত্যন্ত আন্তরিকতা ও ভালোবাসার সাথে এই সহায়তা গ্রহণ করেন এবং নিজেদের ব্যবস্থাপনায় খুব দ্রুত নেপালের ক্ষতিগ্রস্ত মানুষের কাছে তা পৌঁছে দেওয়ার কথা জানান।
​বিপদ ও সংকটে মানবতাই সবচেয়ে বড় পরিচয়। বাংলাদেশ ও নেপালের এই বন্ধুত্বের মেলবন্ধন ও মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকুক এমনটাই প্রত্যাশা আয়োজকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *