ইউটাহ স্টেট ইউনিভার্সিটিতে ‘অ্যাচিভমেন্ট অব দ্য ইয়ার’ অর্জন করেছেন মুফতি নাদিমুল কমর আহমদ

Spread the love

ইউটাহ স্টেট ইউনিভার্সিটিতে ‘অ্যাচিভমেন্ট অব দ্য ইয়ার’ অর্জন করেছেন মুফতি নাদিমুল কমর আহমদ, যিনি Shahjalal University of Science and Technology-এর সাবেক শিক্ষার্থী। বর্তমানে তিনি Utah State University-এর সমাজবিজ্ঞান বিভাগে পিএইচডি গবেষক হিসেবে অধ্যয়ন করছেন। এই সম্মাননার মাধ্যমে তিনি বিশ্ববিদ্যালয়টির ইতিহাসে প্রথম বাংলাদেশি হিসেবে অনন্য কৃতিত্ব অর্জন করেন।
ক্যারিয়ারে নাদিমুল গবেষণাকে কেন্দ্র করে কাজ করে যাচ্ছেন। তার গবেষণার বিষয় জলবায়ু পরিবর্তন ও অভিবাসন। পাশাপাশি যুক্তরাষ্ট্রে অভিবাসীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নয়নে বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করছেন। তিনি বর্তমানে সিলেটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে প্রভাষক (শিক্ষাছুটিতে)।
লেখাপড়ায় তিনি শাবিপ্রবির সমাজবিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্সে প্রথম স্থান অর্জন করেন। বর্তমানে তার পিএইচডিতে সিজিপিএ ৪.০০।
তার উল্লেখযোগ্য অর্জনের মধ্যে রয়েছে—২০২৬ সালে ‘সেরা পিএইচডি শিক্ষার্থী’ নির্বাচিত হওয়া এবং আইসিপিএসআর ম্যাককুইন স্কলারশিপ লাভ। এছাড়া ২০২৫ সালে ‘সেরা গ্র্যাজুয়েট প্রেজেন্টার’ ও ‘স্টুডেন্ট সাসটেইনিবিলিটি অ্যাওয়ার্ড’ অর্জন করেন।
পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় নাদিমুল বলেন, এই অর্জন তার দীর্ঘদিনের গবেষণা ও মানবসেবামূলক কাজের স্বীকৃতি। তিনি আশা করেন, তার এই সাফল্য বিশেষ করে বাংলাদেশি শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এবং সবাই গবেষণার পাশাপাশি মানুষের কল্যাণে এগিয়ে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *