শাবিপ্রবির নৃ-বিজ্ঞান বিভাগের তিন দশক পুনর্মিলনী শুরু

Spread the love
FacebookWhatsAppTelegramThreadsCopy Link

শাবিপ্রবির নৃ-বিজ্ঞান বিভাগের তিন দশক পুনর্মিলনী শুরু

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নৃ-বিজ্ঞান বিভাগের তিন দশক পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হয়। আজ শুক্রবার (১৭ এপ্রিল, ২০২৬) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এই পুনর্মিলনী আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দীন চৌধুরী বলেন, এই ধরনে আয়োজন শিক্ষার্থীদের জ্ঞান বিকাশে সহায়ক হবে । বিভাগের ল্যাবরেটরি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের সহযোগিতা প্রদান করবে। আমি এই বিভাগের সকল শিক্ষার্থীদের সুন্দর ও সমৃদ্ধ জীবন কামনা করছি।

বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, এটি বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটি সমৃদ্ধ বিভাগ। এই বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা যেখানেই কর্মরত আছেন, সেখানেই তারা নিজেদের মেধার পরিচয় দিচ্ছেন এবং সফলভাবে নেতৃত্ব দিচ্ছেন। শিক্ষার্থীদের মধ্যকার চমৎকার সম্পর্ক এবং তাদের অর্জন আমাদের গর্বিত করে।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন বলেন, নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে যে গভীর সখ্যতা ও শক্তিশালী নেটওয়ার্কিং রয়েছে, তা প্রশংসনীয়। আমি আশা করি, বিভাগের সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি অ্যালামনাই বা প্রাক্তন শিক্ষার্থীরাও সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অধ্যাপক ড. কামাল আহমদ চৌধুরী, অধ্যাপক ড. আবদুল আউয়াল বিশ্বাস, অধ্যাপক ড. মির্জা তাসলিমা সুলতানা, অধ্যাপক এ কে এম মাজহারুল ইসলাম, অধ্যাপক ড. তাহমিনা নাজনীন। স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ড. মোঃ শাহজাহান মিয়া।

সভাপতিত্ব করেন বিভাগী প্রধান অধ্যাপক মোঃ মোখলেসুর রহমান এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক মোঃ আশরাফুল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *