একাডেমিক কার্যক্রম শুরুর ১ যুগ পর রাবিপ্রবিতে রোভার স্কাউট কার্যক্রম শুরু

Spread the love

রাবিপ্রবি প্রতিনিধি:

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) রোভার স্কাউট কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল কর্তৃক ‘রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট ইউনিট’ টি অনুমোদিত হয়েছে।

গত ৮ নভেম্বর (রবিবার) রোভার স্কাউট গ্রুপ, রাবিপ্রবির সম্পাদক ড. মো: মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ব্যাপারে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোভার স্কাউটিং কার্যক্রমের মাধ্যমে সমাজসেবা, নিজেদের দক্ষতা ও নেতৃত্বগুণ বিকশিত করতে আগ্রহী শিক্ষার্থীদের মধ্যে থেকে রোভার স্কাউট গ্রুপে রোভার/ গার্লস ইন রোভার সহচর নিয়োগ করা হবে। এই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগকে রোভার স্কাউট ইউনিট কর্তৃক সরবরাহকৃত আবেদন ফরম নিজ বিভাগের শিক্ষার্থীদের বিতরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নিজ বিভাগ থেকে আবেদন ফরম সংগ্রহ করে তা আগামী ০৯ নভেম্বর হতে ২১ নভেম্বর তারিখের মধ্যে প্রয়োজনীয় তথ্যাদি যথাবিধভাবে পূরণ করে রোভার স্কাউট গ্রুপ, রাবিপ্রবির কোষাধ্যক্ষ ও এফএমআরটি বিভাগের সেকশন অফিসার সালাহ উদ্দিন এর কাছে জমাদানের জন্য আহ্বান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *