অননুমোদিত ফেসবুক আইডির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করছে রাবিপ্রবি ছাত্রদল
রাবিপ্রবি প্রতিনিধি: রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) শাখা ছাত্রদলের নাম ব্যবহার করে ফেসবুকে ভুয়া ও অননুমোদিত আইডি পরিচালনার বিষয়ে সাধারণ শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
সোমবার (১০ আগস্ট) রাবিপ্রবি ছাত্রদলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক শরিফ উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সতর্কীকরণ বার্তা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘রাবিপ্রবি ছাত্রদল’ নামে তাদের একটি মাত্র অফিশিয়াল ফেসবুক আইডি রয়েছে, যার ফলোয়ার সংখ্যা প্রায় ২.৮ হাজার। উক্ত আইডি ছাড়া সংগঠনটির আর কোনো অফিশিয়াল ফেসবুক আইডি নেই বলে জানানো হয়।

ছাত্রদল নেতৃবৃন্দ জানান, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে এই সংগঠনের নাম ব্যবহার করে ফেসবুকে বেশ কিছু অননুমোদিত আইডি পরিচালিত হচ্ছে। এসব ফেসবুক আইডির সঙ্গে রাবিপ্রবি ছাত্রদলের কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক নেই। তাই বিভ্রান্তি এড়াতে নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে এসব ভুয়া আইডি থেকে প্রকাশিত কোনো পোস্ট, বক্তব্য বা তথ্যে কান না দেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, রাবিপ্রবি ছাত্রদলের নাম ব্যবহার করে পরিচালিত অননুমোদিত ও ভুয়া আইডিগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণেরও উদ্যোগ নেওয়া হয়েছে।

