সড়ক দূর্ঘটনায় আহত রাবিপ্রবি শিক্ষার্থী

Spread the love

সড়ক দূর্ঘটনায় আহত রাবিপ্রবি শিক্ষার্থী

রাবিপ্রবি প্রতিনিধিঃ সড়ক দুর্ঘটনায় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) এক শিক্ষার্থী আহত হয়েছেন। আহত প্রজ্ঞাপন চাকমা ২০২০-২১ শিক্ষাবর্ষের সিএসই বিভাগের শিক্ষার্থী বলে জানা গেছে।

রবিবার (২১ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে ক্যাম্পাস থেকে ফেরার পথে খিপ্যাপাড়া বৌদ্ধ বিহার এলাকায় মোটরবাইক আরোহী ঐ শিক্ষার্থীকে বিপরীত পাশ থেকে আসা একটি বাইক সরাসরি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাবিপ্রবি শিক্ষার্থী প্রজ্ঞাপন চাকমা মোটরবাইকযোগে যাচ্ছিলেন। এসময় বিপরীত পাশ থেকে আসা একটি মোটরবাইক ওভারটেক করতে গিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে তার পা কেটে যায় গেছে এবং ডান হাতেও প্রচণ্ড আঘাত লেগেছে। এসময় প্রচুর রক্ত বের হতে দেখা যায়।

তাকে দ্রুত রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার পায়ে সেলাইসহ প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং দ্রুত অপারেশন করতে হবে বলে জানান।

এ বিষয়ে রাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী বলেন, “আমি অস্ট্রেলিয়ায় অবস্থান করছি,দুর্ঘটনার বিষয়টি আমি শুনেছি। তার সঙ্গে তার কয়েকজন বন্ধু আছে।আমি তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।”

এছাড়াও রাবিপ্রবি উপাচার্য তার চিকিৎসার সার্বিক দায়িত্ব বহনের আশ্বাস প্রদান করেন।

দূর্ঘটনার শিকার হওয়া প্রজ্ঞাপনের সহপাঠীরা জানায়, এতো বছর পরও আমাদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা প্রদানের জন্য যথাযথ ব্যবস্থা নেই। এছাড়াও নেই কোন এম্বুলেন্স। জরুরি মুহূর্তে কখনো কখনো পাওয়া যায় মা ডাক্তারকেও। তারা এমতাবস্থায় অযাচিত দূর্ঘটনা রোধে দ্রুত মেডিকেল সেবার মানোন্নয়নের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *