জুলাই বিপ্লবে শহীদ রুদ্রসেন হত্যা মামলার আসামিকে ওরিয়েন্টেশনে অতিথি করার অভিযোগ’

Spread the love

‘জুলাই বিপ্লবে শহীদ রুদ্রসেন হত্যা মামলার আসামিকে ওরিয়েন্টেশনে অতিথি করার অভিযোগ’

শাবিপ্রবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নবীনবরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে জুলাই বিপ্লবে শহীদ রুদ্রসেন হত্যা মামলার আসামি হিসেবে অভিযুক্ত সাবেক প্রক্টর কামরুজ্জামানকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর অভিযোগ উঠেছে। বিষয়টি ঘিরে শিক্ষার্থীদের একাংশের মধ্যে সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে ইনকিলাব মঞ্চ শাবিপ্রবি আহ্বায়ক মোহাম্মদ হাফিজুল ইসলাম লিখেছেন, “মাননীয় ভিসি মহোদয় দায়িত্ব নিয়েই আওয়ামী লীগকে নরমালাইজ করার মহৎ দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। তারই ধারাবাহিকতায় জুলাই আন্দোলনে শহীদ রুদ্রসেন হত্যা মামলার আসামি সাবেক প্রক্টর কামরুজ্জামান সাহেবকে জুনিয়রদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।”

পোস্টে তিনি আরও লেখেন, “ধীরে ধীরে সবকিছুই স্বাভাবিক হয়ে যাবে—আসামিরা হবে সম্মানিত অতিথি, আর শহীদদের স্মৃতি থাকবে শুধু ফেসবুক পোস্টে।”

তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনাটি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *