মাভাবিপ্রবির ফার্মেসি বিভাগে নতুন নেতৃত্ব: চেয়ারম্যান হলেন অধ্যাপক ড. মো. আশরাফ আলী

Spread the love

মাভাবিপ্রবির ফার্মেসি বিভাগে নতুন নেতৃত্ব: চেয়ারম্যান হলেন অধ্যাপক ড. মো. আশরাফ আলী


টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ফার্মেসি বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মো. আশরাফ আলী।
২০২৬ সালের ২ মে থেকে শুরু করে আগামী তিন বছর তিনি এই বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। একই দিন বিভাগীয় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব নেওয়ার পর তিনি বলেন, গবেষণাভিত্তিক, আধুনিক ও দক্ষ ফার্মাসিস্ট তৈরিতে বিভাগকে আরও এগিয়ে নিতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। এ দায়িত্ব পালনে তিনি সবার সহযোগিতা কামনা করেন এবং মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখযোগ্য যে, অধ্যাপক ড. আশরাফ আলী ২০১৭ সালের সেপ্টেম্বরে জাপান সরকারের MEXT বৃত্তির আওতায় University of Shizuoka থেকে Pharmaceutical Science বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর গবেষণার প্রধান ক্ষেত্র ছিল অ্যান্টি-ক্যান্সার ওষুধ SN-38 এবং Cubosome nanoparticles।
এছাড়া, দেশি-বিদেশি বিভিন্ন স্বনামধন্য জার্নালে তাঁর ২০টিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে এবং বর্তমানে তিনি আরও একাধিক গবেষণা কার্যক্রমে সম্পৃক্ত রয়েছেন।
বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *