জবিতে হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

Spread the love

জবি প্রতিবেদক,
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটির (এইচআরডিএস) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (২ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের দ্বিতীয় তলায় আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আনিসুর রহমান, সাবেক প্রক্টর এবং কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দীন, ও অর্থনীতি বিভাগের অধ্যাপক অধ্যাপক তারেক মোহাম্মদ শামসুল আরেফিন।
এসময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মানবাধিকার রক্ষায় সচেতন ও সোচ্চার ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা এবং মানবাধিকার সুরক্ষায় এইচআরডিএস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন। এসময় তাঁরা সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

এ সময় আরও বক্তব্য দেন এইচআরডিএসের জবি শাখার সহ-সভাপতি সাকেরুল ইসলাম ও রিসার্চ অ্যান্ড প্ল্যানিং সেক্রেটারি মাহমুদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন শাখার সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন শাখার সভাপতি জুহার আলমাস লাবিব।

মানবাধিকার সুরক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং তরুণদের মানবাধিকার আন্দোলনে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে ২০২৫ সালের ২ নভেম্বর যাত্রা শুরু করে হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটি (এইচআরডিএস)। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) একটি উইং হিসেবে কাজ করছে সংগঠনটি।

প্রতিষ্ঠার এক বছরের মধ্যে দেশের ৩০টি জেলা ও ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যক্রম সম্প্রসারণ করেছে এইচআরডিএস। তরুণদের নেতৃত্ব বিকাশ, মানবাধিকার বিষয়ে সচেতনতা তৈরি এবং মানবাধিকার আন্দোলনে তাঁদের সম্পৃক্ত করতে কাজ করছে সংগঠনটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *