Divine Spectrum SUST-এর তৃতীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
শাবিপ্রবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)-সংশ্লিষ্ট সংগঠন Divine Spectrum SUST (DSS)-এর তৃতীয় বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে সংগঠনটির তৃতীয় বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন DSS-এর ভাইস প্রেসিডেন্ট মো. মোর্শেদ আলম। সংগঠনটির সেক্রেটারি জেনারেল সাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবির লাইফ সায়েন্সেস অনুষদের ডিন ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. ফারুক মিয়া, শাবিপ্রবির আইসিটি সেলের অতিরিক্ত পরিচালক ও গণিত বিভাগের অধ্যাপক ড. পাবেল শাহরিয়ার, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. এমদাদুল হক এবং বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেনসহ অন্যান্য অতিথিরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন DSS-এর ট্রেজারার মো. আফাজুর রহমান। পরে নাতে মোস্তফা (সা.) পরিবেশন করেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট মো. মোর্শেদ আলম।
সাধারণ সভায় DSS-এর দ্বিতীয় এক্সিকিউটিভ কমিটির ২০২৫-২৬ সেশনে আয়োজিত বিভিন্ন কর্মসূচির পর্যালোচনা করা হয়। এর মধ্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন ও সীরাত কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন কার্যক্রমের মূল্যায়ন করা হয়। পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচির মানোন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়।
এ সময় বিগত সময়ে সদস্যদের সাংগঠনিক কার্যক্রম ও অবদানের মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন সদস্যকে Organizer Certificate ও সম্মাননা প্রদান করা হয়।
সাধারণ সভায় দ্বিতীয় এক্সিকিউটিভ কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৬-২৭ সেশনের জন্য ১৯ সদস্যবিশিষ্ট তৃতীয় এক্সিকিউটিভ কমিটি নির্বাচিত করা হয়।

এছাড়া বিদায়ী কমিটির প্রেসিডেন্ট মো. মহিউল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট মো. মোর্শেদ আলম ও জাহিদ হাসনাইনকে সম্মানিত সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
সভায় DSS-এর উপদেষ্টাবৃন্দ, বর্তমান ও সাবেক সদস্য এবং অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
