জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হলেন জবি শিক্ষার্থী তৌহিদ

Spread the love

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হলেন জবি শিক্ষার্থী তৌহিদ

জবি প্রতিনিধি,

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের পূর্ণাঙ্গ কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী তাওহীদুল ইসলাম।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসসীর চৌধুরীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আগামী দুই বছরের জন্য এ কমিটি অনুমোদনের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের পূর্ণাঙ্গ কমিটি আগামী দুই বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এতে একাধিক নেতাকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মধ্যে তাওহীদুল ইসলামও রয়েছেন।

এ ছাড়া আবু তৌহিদ মো. সিয়ামকে সাংগঠনিক সম্পাদক (নির্বাচিত) করা হয়েছে। ঢাকা ও ময়মনসিংহ বিভাগেও সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন দায়িত্ব পাওয়ার পর তাওহীদুল ইসলাম বলেন, ‘সংগঠন আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালনের চেষ্টা করব। শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে কাজ করার পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে ভূমিকা রাখতে চাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *