বিতর্কচর্চায় নতুন দিগন্তঃ যশোরে যাত্রা শুরু করল আলপনা ডিবেট ফেডারেশন

Spread the love

বিতর্কচর্চায় নতুন দিগন্তঃ যশোরে যাত্রা শুরু করল আলপনা ডিবেট ফেডারেশন

‘জড়তাহীন কণ্ঠশিল্পের উন্মুক্ত প্রকাশে আলপনা’ প্রতিপাদ্যে যশোরে যাত্রা শুরু করল আলপনা ডিবেট ফেডারেশন। শুক্রবার প্রতিষ্ঠানটির যশোর বিমান অফিস মোড়স্থ কার্যালয়ে প্রধান অতিথি হয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন কারিগরি শিক্ষা অধিদপ্তর, খুলনার পরিচালক (যুগ্মসচিব) মোঃ হুসাইন শওকত।
বিতর্ক, উপস্থাপনা এবং উপস্থিত বক্তৃতা বিষয়ে শিক্ষার্থীদের মাঝে কর্মসূচি পরিচালনার লক্ষ্যে একঝাঁক তরুণ শিক্ষার্থী এবং বিতর্কপ্রেমী শিক্ষকের ঐকান্তিক প্রচেষ্টায় যাত্রা শুরু করল আলপনা ডিবেট ফেডারেশন। যবিপ্রবি’র প্রাক্তন উপাচার্য (রুটিন দায়িত্ব) ও ডিন এবং বর্তমান ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যবিপ্রবি’র ইংরেজি বিভাগের চেয়ারম্যান ড. ফারজানা নাসরিন, যশোর জিলা স্কুলের প্রধান শিক্ষক মোঃ জয়নুল আবেদীন, যশোর জিলা স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ শোয়াইব হোসেন, সরকারি মাইকেল মধুসূদন কলেজ যশোরের সহযোগী অধ্যাপক শরিফুল হাসান সুজন, ক্যান্টনমেন্ট কলেজ যশোরের সহযোগী অধ্যাপক ড. এস এম তাজউদ্দিন, আমদাবাদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক অরুণ বর্মণ, রূপদিয়া শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুজ্জামান মিলন, বিতর্কনুরাগী সুমন হোসেন জিনো, জে সি বি বিজ্ঞান ক্লাবের সভাপতি সাজিন আহম্মেদ জয়’সহ প্রমুখ।
প্রধান অতিথি বলেন, যশোর সংস্কৃতি এবং বিতর্কের জন্য সমৃদ্ধ এক শহর। আগামীর বিশ্বে টিকে থাকতে হলে কথা বলার দক্ষতা অর্জন করা অত্যধিক গুরুত্বপূর্ণ। তাই আলপনা ডিবেট ফেডারেশন এর উদ্বোধন আমাদের আশাবাদী করছে বিতর্কচর্চায় যশোর দেশসেরা হয়ে নিজের অবস্থান জানান দিবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *